Dhaka 7:20 pm, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ফয়জুল হক বাবু, সাতক্ষীরা

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালী ও উত্তর কৈখালী সীমান্তবর্তী এলাকায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন কৈখালী ও উত্তর কৈখালী বিওপি সংলগ্ন স্লুইসগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চোরাচালান চক্র অবৈধভাবে অস্ত্র ও মাদকের চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ও র‌্যাপিড বর্ডার গার্ড (আরবিজি)-এর যৌথ টহল দল অভিযান চালায়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল (সিক্স শ্যুটার), ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল উইনসিরিক্স সিরাপ এবং ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশঃ 05:23:36 pm, Sunday, 25 January 2026