Dhaka 8:23 pm, Sunday, 28 June 2026

১৭ বছর পর ভোটের আমেজ, উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারঃ মনিরুল হাসান বাপ্পী

শাহরিয়ার কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা—০৬ (পাইকগাছা–কয়রা) আসনে ভোটের উৎসব শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন—দল আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রাজনীতি ব্যক্তিগত ব্যবসা নয়—এটি জনগণের সেবা ও কল্যাণের দায়িত্ব।

পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে (১৮ জানুয়ারি) রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মনিরুল হাসান বাপ্পী বলেন, নদীভাঙ্গন, জলাবদ্ধতা ও জলবায়ু সংকট মোকাবিলায় সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা রয়েছে। তার দাবি, এসব প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা স্থায়ীভাবে কমবে।

জলবায়ু ও পরিবেশ রক্ষায় প্রথম বছরেই ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হবে বলেও তিনি জানান।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি তিনটি ওয়ার্ডে একটি মিনি হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে বাপ্পী বলেন, সেখানে নিরাপদ ডেলিভারি, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ থাকবে, যাতে মা-বোনসহ সাধারণ মানুষ সহজে সেবা পায়।

তিনি বলেন—দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দিতে উৎসুক হয়ে উঠেছে। এতে প্রমাণ হয় জনগণ পরিবর্তন, সু-শাসন ও গণতন্ত্র ফিরে পেতে চায়।

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু হবে বলে তিনি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষভাবে কাজ করছে। তবে একটি গোষ্ঠী ভুল তথ্য দিয়ে পুলিশকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লিটন এ আর খান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন ও ছাত্র নেতা রাশেদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বিদ্যালয় কমিটি গঠন নিয়ে বিতর্ক/ নিজেই স্বাক্ষর করে ১০ দিন পর প্রিয়ার অভিযোগ তদন্তে প্রশাসন

১৭ বছর পর ভোটের আমেজ, উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারঃ মনিরুল হাসান বাপ্পী

প্রকাশঃ 04:15:23 pm, Sunday, 18 January 2026