Dhaka 8:21 pm, Sunday, 28 June 2026

সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।

১৩ জানুয়ারী, মঙ্গলবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঐ এলাকা থেকে প্রায় ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বিদ্যালয় কমিটি গঠন নিয়ে বিতর্ক/ নিজেই স্বাক্ষর করে ১০ দিন পর প্রিয়ার অভিযোগ তদন্তে প্রশাসন

সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ

প্রকাশঃ 03:34:00 pm, Tuesday, 13 January 2026