Dhaka 9:27 pm, Sunday, 28 June 2026

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধিঃ 

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অত্র ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‎‎উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত।

‎সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে ইউনিয়নের বরাদ্দকৃত খাত থেকে মাইকিং, ওয়ার্ড সভা, উঠান বৈঠক, দিবস উৎযাপন, সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তিতে সহায়তাসহ মানব পাচারের বর্তমান প্রবনতা, ধরন বা কৌশলের উপর ভিত্তি করে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি এবং এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্বিমাসিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মোঃ আকবর সরদার, মোঃ আমীর হোসেন, ঝর্ণা খাতুন, পলি আক্তার, আশরাফ, সাইফুল্লা, উপ কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ডাঃ সৈয়দ আবুল কাশেম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, স্বাস্থ্য সহকারী সেলিনা অক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মোঃ আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ। সভায় বক্তারা মানব পাচার রোধে পবাস যেতে করনিয় বিষয়ে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ 12:39:00 pm, Tuesday, 13 January 2026