আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি আসনে মোট ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে খুলনা-১,২,৪,৫,৬ আসনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জমসেদ খোন্দকার বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করেন । এছাড়া খুলনা-৩ আসনের রিটানিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা ৩ আসনের বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করেন।
খুলনার ৬টি আসনে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছিলো। এর মধ্যে খুলনা ১ আসনে ১০ জন, খুলনা ২ আসনে ৪ জন, খুলনা ৩ আসনে ৯ জন, খুলনা ৪ আসনে ৪ জন,খুলনা ৫ আসনে ৪ জন এবং খুলনা ৬ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
সহকারী রিটানিং অফিসার সহ প্রার্থী ও প্রাথীর পক্ষের প্রতিনিধিরা বৈধ প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















