পাইকগাছা প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাইকগাছা পৌরসভা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বি এম হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল রাশেদ সনি, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুর্য্যসহ যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন রাব্বি, রাসেল হোসেন রাজা, বেল্লাল মীর, নাজমুল হুসাইন বাপ্পি, আসাফুর জামান তুহিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল গাজী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ সোহেল গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ গোলাম রসুল। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
দেশের তথ্য ডেস্ক 



















