খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় নগরীর শের-ই-বাংলা রোডস্থ ২৬ নং ওয়ার্ড কাউন্সিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় কেডিএস-এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগ রফিকুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা, কেডিএস এবং প্রধান নির্বাচন কমিশনার, কেডিএস নির্বাচন ’২৫-২৬ বাস্তবায়ন কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রধান পর্যবেক্ষক শিশির রঞ্জন মল্লিক এবং সহকারী নির্বাচন কমিশনার মোঃ সাবির খান সহ কেডিএস-এর অন্যান্য নেতৃবৃন্দ। সভায় শহীদ ওসমান হাদী সহ ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । পরবর্তীতে প্রধান অতিথি ১১২ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।
দেশের তথ্য ডেস্ক 



















