Dhaka 11:38 pm, Sunday, 28 June 2026

খুলনার আদালত চত্তরে জোড়া হত্যাকান্ডে সরাসরি সংপৃক্ত আসামীকে গ্রেফতার করেছে RAB-6

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে, খুলনা মহানগরীর আদালত চত্বরে প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় ফজলে রাব্বী বাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০)-কে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।

ঘটনার পরপরই র‍্যাব-৬-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহসহ বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ভিডিও ফুটেজে দৃশ্যমান এক অভিযুক্তকে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী রূপসা উপজেলার আইজগাতী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ এজাজুল হোসেন, পিতা- ফারুক হোসেন, সাং- আইজগাতী, থানা- রূপসা, জেলা- খুলনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, এই জোড়া খুনের ঘটনাটি মূলত খুলনা মহানগরীতে সক্রিয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তি প্রদর্শন ও পারস্পরিক কোন্দলের জেরে সংঘটিত হয়েছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি, চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা নৃশংস হত্যাকাণ্ডে রূপ নেয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনার আদালত চত্তরে জোড়া হত্যাকান্ডে সরাসরি সংপৃক্ত আসামীকে গ্রেফতার করেছে RAB-6

প্রকাশঃ 06:26:35 am, Thursday, 18 December 2025