কেএমপি এর নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতামত সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা আজ দুপুর ২টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা কামনা করেন এবং খুলনা নগরীকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত সহ নানান বিষয়ে সাংবাদিকদের পরামর্শ গ্রহন করেন। এসময় খুলনার সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















