Dhaka 11:39 pm, Sunday, 28 June 2026

খুলনায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

খুলনা মহানগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার কমিশনার গলি এলাকার কাঠালতলা মোড়ে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মোঃ হাসান গাজী (৩৫) গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার জাহান আলী গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে তারা হাসান গাজীকে নিজ কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ১০টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

প্রকাশঃ 06:22:06 pm, Friday, 12 December 2025