খুলনা সদর থানার ২৮ নম্বর ওয়ার্ডের চিহ্নিত স্থানে পরিস্কার–পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রাণ ফাউন্ডেশন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে সংগঠনের সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করেন। উদ্যোগটিতে সহযোগিতা করেন খুলনা সিটি কর্পোরেশন কনভেন্সেরি শাখা।

ওয়ার্ডে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারনে প্রচুর দূর্গন্ধ, মশার উপদ্রব বেড়ে যায় এবং রোগ-জীবাণু আক্রমণের আশংকায় আশে-পাশের মানুষেরা আতঙ্কিত ছিল।

এরই ধারাবাহিকতায়, ওয়ার্ডের মধ্যে অবস্থিত দক্ষিণ ও পশ্চিম টুটপাড়া এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা অপসারণসহ পোস্টার লাগিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হয়।
সংগঠনটির সেচ্ছাসেবীরা জানান, ২৮ নং ওয়ার্ডবাসীর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে চায় সংগঠনটি। ওয়ার্ডবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক প্রজেক্ট শুরু করতে চায় তারা।
দেশের তথ্য ডেস্ক 



















