Dhaka 12:56 am, Monday, 29 June 2026

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান 

মোঃ মামুন মোল্লা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৪ নভেম্বর সোমবার ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ বেকারি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান কে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে রব স্টোর কে ৩ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙা থানার বানিয়া খামার ও চিত্রালী বাজার এলাকায় অভিযান চালিয়ে কালামের হালিম কারখানা কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জহুর স্টোর কে ৫ শত টাকা ও অহিদুল স্টোর কে ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩টি প্রতিষ্ঠান-কে ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান 

প্রকাশঃ 03:20:23 pm, Monday, 24 November 2025