Dhaka 12:54 am, Monday, 29 June 2026

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার মূল হোতা গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সংঘটিত চাঞ্চল্যকর “পুলিশ পরিচয়ে ডাকাতি” মামলার মূল হোতা মোঃ কুরবান আলীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৬ খুলনা ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জ।

১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ঝিনাইদহ কালীগঞ্জ থানার “পুলিশ পরিচয়ে ডাকাতি” মামলার এজাহারভুক্ত ৬নং পলাতক আসামি মোঃ কুরবান আলী (৩৮)–কে গ্রেফতার করা হয়।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামের মোঃ আজিবর মন্ডলের পুত্র।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৬ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকায় সংবাদদাতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত কুরবান আলীসহ একাধিক আসামি পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে ১৬ ভরি ৯ আনা স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৩২ লাখ ৩ হাজার টাকা) এবং ১৫ হাজার টাকা নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

সংবাদদাতার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনাটি তখন বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর থেকেই র‍্যাব-৬ এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

অবশেষে দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কুরবান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার মূল হোতা গ্রেফতার

প্রকাশঃ 05:12:31 pm, Sunday, 19 October 2025