Dhaka 12:56 am, Monday, 29 June 2026

দাবি আদায়ের আন্দোলন বেগবান করতে চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের কমিটি গঠন

চিতলমারী প্রতিনিধি:

দেশে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ দাবি আদায়ের আন্দোলন বেগবান করার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা সেমিনার হলে উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালামকে আহ্বায়ক ও উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজীকে সদস্য সচিব মনোনিত করে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সাথে পর্যায়ক্রমে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ঢাকায় আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূতি পালন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু, উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান মিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মন্ডল, সুরেশ মন্ডল, নির্মল কুমার শিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

দাবি আদায়ের আন্দোলন বেগবান করতে চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের কমিটি গঠন

প্রকাশঃ 12:03:38 pm, Sunday, 19 October 2025