চিতলমারী প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার পূণ্যভূমি খ্যাত জয়পুর ধামের শ্রীশ্রী তাঁরক চাঁদ ভক্ত নিবাসের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ভক্ত নিবাসের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দীর ছোট মা শ্রীমতি সীমাদেবী ঠাকুরানী। অনুষ্ঠানে জয়পুর তাঁরক ধামের শ্রীমৎ বিজয় গোঁসাই এর সভাপতিত্বে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম ওড়াকান্দীর মহামতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, সম্মানিত অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। এ সময় অনন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুর তারক ধামের যোগ্য উত্তসুরি শ্রীমৎ পরীক্ষিত গোঁসাই, মাতা মিনাক্ষী দেবীসহ দেশের বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ।
দেশের তথ্য ডেস্ক 



















