Dhaka 12:55 am, Monday, 29 June 2026

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব-৬ ও র‍্যাব-১১।

গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ ও র‍্যাব-১১।

অভিযানে বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইস্রাফিল (৫০) কে গ্রেফতার করা হয়।

তিনি বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত সালামের পুত্র।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশঃ 03:43:02 pm, Friday, 17 October 2025