চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নারী শিক্ষার আলোকবর্তিকা খ্যাত সরকারী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস করণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আব্দুর লতিফ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বর্ণালী রানী, প্রভাষক মুর্শিদুল ইসলাম, অচিন্ত্য মন্ডল, তুষার কান্তি সরকার, বিকাশ চন্দ্র বোস, বিপ্লব কুমার মজুমদার প্রমুখ। সমাবেশে বক্তারা আসন্ন এইচ এসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনসহ শত ভাগ পাস করানোর জন্য কলেজ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেণ। এ বিষয়ে শিক্ষকরা অভিভাবকদেরও সার্বিক সহযোগিতা কামনা করেন।
দেশের তথ্য ডেস্ক 



















