Dhaka 11:40 pm, Sunday, 28 June 2026

ভাবিকে হত্যার ১০ বছর পর এবার ভাতিজিকেও খুন, ঘাতক চাচা গ্রেপ্তার

বরগুনার তালতলী উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডে ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে তারই চাচা হাবিব ওরফে হাবিল খান (২৭)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তালতলীর ইদুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাননুর আক্তার নাবিল। সে ইদুপাড়া গ্রামের দুলাল খানের মেয়ে

স্থানীয়রা জানান, স্কুল শেষে বাসায় ফিরে দোকানে বিস্কুট কিনতে গেলে হাবিল পেছন থেকে একটি গড়ান কাঠের লাঠি দিয়ে শিশুটির মাথায় ও হাতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে হাবিল তার বড় ভাইয়ের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে হত্যা করে। সে সময় তার বয়স ছিল ১৭ বছর। শিশু অপরাধী হিসেবে ৯ বছর সাজা ভোগের পর ২০২৪ সালের শুরুতে সে জামিনে মুক্তি পায়। মুক্তির এক বছরের মধ্যেই আবারো সে হত্যাকাণ্ড ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার পর স্থানীয়রা ঘাতক হাবিলকে ধাওয়া করে আটক করে এবং তালতলী থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুটির বাবা দুলাল খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

নিহত শিশুর বাবা দুলাল খান বলেন, “২০১৫ সালে আমার স্ত্রীকে হত্যা করেছিল, এবার মেয়েকে। আমি এই খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ভাবিকে হত্যার ১০ বছর পর এবার ভাতিজিকেও খুন, ঘাতক চাচা গ্রেপ্তার

প্রকাশঃ 05:46:17 am, Wednesday, 15 October 2025