Dhaka 11:39 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়া থেকে হত্যা মামলার ০৫ নং আসামী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ

১১ অক্টোবর র‍্যাব-৬, খুলনা, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন আসাদ মার্কেট এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় ০৫ নং পলাতক আসামি সোহান শেখ (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

তার মামলা নং–১৭, তারিখ–২১/০৯/২০২৫, ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৭৯/১১৪/৫০৬/৩৪ দণ্ডবিধি ১৮৬০।

মামলার বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক এর ভাই মৃত মোঃ হালিম মন্ডল (৩৫) একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। আসামিদের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ২০/০৯/২০২৫ ইং তারিখে আনুমানিক সকাল ১০টা ৪৫ মিনিটে গাজীপুর জেলার গাছা থানাধীন শরীফপুর এলাকার বালুর মাঠ বারকু মন্ডল জামে মসজিদ সংলগ্ন বাদীর দোকানের পূর্ব পাশে জনৈক পিয়াস এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থানকালে মামলার সকল আসামি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের উপর এলোপাথারি হামলা চালায়।
ঘটনাটি দেখে ভিকটিমের ভাগিনা, চাচি ও চাচাতো ভাইসহ আরও অনেকে বাধা দিতে গেলে আসামিরা তাদের উপরও ছুরি দিয়ে আঘাত করে।
পরে আশেপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

কোটালীপাড়া থেকে হত্যা মামলার ০৫ নং আসামী গ্রেফতার

প্রকাশঃ 06:03:29 am, Sunday, 12 October 2025