গোপালগঞ্জ প্রতিনিধ সরশ মোল্লা
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সাতপাড় মধুমতী বিলরুট ক্যানেল নদীতে প্রায় শত বছর ধরে বিজয়া দশমীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ নৌকাবাইচে ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর, বাচারী বাহারী নামের নৌকা অংশ নেয়।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় আসন্ন জাতীয় গোপালগঞ্জ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুকে টলারে ঘুরে ঘুরে ব্যাপক প্রচার প্রচারণায় দেখা গেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















