Dhaka 8:38 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু

কালাম তালুকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমীর বাড়ৈ (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০১ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন চন্দ্র বাড়ৈর ছেলে।

সমীরের প্রতিবেশী উত্তম বিশ্বাস বলেন, বৃষ্টি ও বজ্রপাতের ভিতর সকাল ৫ টার দিকে সমীর খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরতে যায়। ৮ টার দিকে নৌকা ও গামছা ভেশালের খুঁটির সাথে বাঁধা দেখলেও সমীর কে না দেখে এলাকাবাসী তল্লাসী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে ভেসালের পাশে পানিতে ডুবে থাকা অবস্থায় সমীরের মরদেহ উদ্ধার করা হয়। সমীরের কানের কাছে পোড়া দাগের চিহ্ন দেখা গেছে ও শরীরের বিভিন্ন স্থানের পশম পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতের কারনে তার মৃত্যু ঘটেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু

প্রকাশঃ 12:06:49 pm, Wednesday, 1 October 2025