Dhaka 8:28 pm, Sunday, 28 June 2026

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে তিন ঘণ্টা ধরে দুর্ভোগে রয়েছেন ট্রেনের যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী অপর ঢাকাগামী একটি ট্রেনকে সাইট দিতে ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের রেললাইন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাবার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠেতেই এ ঘটনা ঘটে। তবে চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে এসে পৌঁছায়নি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন কালবেলাকে বলেন, উদ্ধার কাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ 04:37:31 am, Monday, 29 September 2025