Dhaka 7:28 pm, Sunday, 28 June 2026

ভোলায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ভোলা জেলা প্রতিনিধি : 

জুলাই সনদ প্রণয়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। যার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দাবি নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রনয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন সরকার এই দাবিও জানাচ্ছি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ভোলায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ 05:21:47 am, Saturday, 27 September 2025