Dhaka 7:30 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়া মাদ্রাসা পড়ুয়া শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রমজান মোল্লা নামের ১২ বছর বয়সী মাদ্রাসাপড়ুয় এক শিশু আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চুরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান চুরখুলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলম মোল্লার ছেলে ও স্থানীয় চৌরখুলী ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কিরাত বিভাগের ছাত্র।

এলাকাবাসীসূত্রে জানাগেছে, সকাল ১১ টার দিকে রমজানের চাচা আশিক মোল্লা ঘরের জানালা দিয়ে রমজানকে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পায়। তার চিৎকারে সকলে এগিয়ে এসে দরজা ভেঙ্গে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তাছাড়া স্কেটিং জুতার আবদার করে মায়ের কাছে। এই নিয়ে সকালে দু‘জনের মাঝে মনোমালিন্য হয়। সুযোগ বুঝে ঘর ফাঁকা পেয়ে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। পরিবার ও এলাকাবাসী মরদেহের ময়নাতদন্ত না করে দাবী জানায়। উর্দ্ধতন কতৃপক্ষের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

কোটালীপাড়া মাদ্রাসা পড়ুয়া শিশুর আত্মহত্যা

প্রকাশঃ 10:17:45 am, Thursday, 25 September 2025