Dhaka 7:29 pm, Sunday, 28 June 2026

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

দেশের রেলওয়ে পুলিশের সবগুলো থানায় চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। আজ থেকে জনসাধারণ এই সেবা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে দেশের সব থানায়ই অনলাইন জিডি সেবার আওতায় এলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না গিয়ে ঘরে বসে সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। এর ধারাবাহিকতায় রেলওয়ে থানাগুলোও এই সেবার আওতায় আসলো। এখন থেকে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা পাবে।

জিল্লুর রহমান আরও বলেন, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

প্রকাশঃ 05:38:26 am, Thursday, 25 September 2025