Dhaka 5:24 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা 

গোপালগঞ্জের কোটালীপাড় উপজেলায় পানিতে ডুবে তনু মধু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তনু মধু কান্দি গ্রামের ভ্যানচালক তপন মধুর মেয়ে।

স্থানীয়সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় শিশু তনু। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ 01:52:36 pm, Saturday, 20 September 2025