Dhaka 5:23 pm, Sunday, 28 June 2026

চিতলমারীতে ইউআরসি ইন্সট্রাক্টর ও শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে ইউআরসি ইন্সট্রাক্টর রীনা রানী বিশ্বাস ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবাগত ইউআরসি ইন্সট্রাক্টর বরুণ কান্তি হালদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মোঃ মনিরুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম ফকির, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোকন মণ্ডলসহ উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউআরসি ইন্সক্ট্রেটর রিনা রানী বিশ্বাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথকে মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দক্ষিণ কলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

চিতলমারীতে ইউআরসি ইন্সট্রাক্টর ও শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

প্রকাশঃ 01:20:55 pm, Saturday, 20 September 2025