Dhaka 4:15 pm, Sunday, 28 June 2026

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি: সরশ মোল্লা 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী জান্নাতুল ফেরদোস তৌকির (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তৌকির উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।

আটকের পর জান্নাতুল ফেরদোস তৌকির কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে জান্নাতুল ফেরদোস তৌকির গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬৭ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

প্রকাশঃ 11:23:00 am, Thursday, 18 September 2025