Dhaka 4:15 pm, Sunday, 28 June 2026

ভোলায় চাঁদাবাজি মামলার ২ আসামী গ্রেফতার, টাকা উদ্ধার

ভোলা জেলা প্রতিনিধি :

ভোলায় চুরির ঘটনায় দায়ের করা মামলা থেকে বাঁচাতে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. রাকিব (৩০) ও একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০)।

বুধবার বিকেলে ভোলা সদর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

রিপন চন্দ্র বলেন, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের রাকিব ও মোনতাছির রহমান স্থানীয় বাসিন্দা শেখ ফরিদের নাতি মো. জিতু চুরির ঘটনায় জড়িত উল্লেখ করে তার নাম বাদ দেওয়ার শর্তে তাদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার তার বাড়িতে গিয়ে ওই টাকার জন্য চাপ দিলে গত ৩ আগস্ট তাদেরকে দেড় লাখ টাকা দেন শেখ ফরিদ। পরে আবারও শেখ ফরিদের কাছে ১০ হাজার টাকা নেন তারা। এর পরও পুলিশের কথা বলে আরো ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগীরা। এরপর দুই আসামি রাকিব ও হাসান মোনতাছিরকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ভোলায় চাঁদাবাজি মামলার ২ আসামী গ্রেফতার, টাকা উদ্ধার

প্রকাশঃ 02:38:53 pm, Wednesday, 17 September 2025