ভোলা জেলা প্রতিনিধি:
দৌলতখান উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্র কমিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় দক্ষিণ জয়নগর ইউনিয়নে বকশাখালি বাজারে মোহনপুর সরকারি প্রাথমিক বিদালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা মুফতি মোঃ ফজলুল করিম বলেন, যে বাংলাদেশে আমরা বসবাস করছি এ বাংলাদেশ আমরা চাইনি। রাত পোহালে খুন, ধর্ষণ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, মানুষের উপর জুলুম অত্যাচার এগুলো নিয়ে জনগণ অতিষ্ঠ। আমরা চাই মানবিক বাংলাদেশ গড়তে। জনগণের কাছে আমাদের চাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আমানত রক্ষা করতে পারবে তাহলে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন।
আবদূর রহমান মামুন বলেন, দক্ষিণ জয়নগর ইউনিয়নে আগামী দিনে অসহায় মানুষের পাশে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করতে পারে সে উদ্যোগ আমরা নিয়েছি। মানুষের সুখে দুঃখে সর্ব অবস্থায় মানুষের পাশে থেকে যেন কাজ করতে পারি। বিগত দিনে অনেক অনিয়ম অনৈতিক সমাজে ছিল। দক্ষিণ জয়নগর ইউনিয়নের মানুষ চাচ্ছে এমন একটি সৎ নেতৃত্ব বান আসুক যে নেতৃত্বের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী দিনে যে ৯ টি ওয়ার্ড রয়েছে একজন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন মানুষের কল্যাণে সেবার জন্য কাজ করে যাচ্ছেন।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান মামুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মোঃ ফজলুল করিম,বিশেষ অতিথি, মোঃ হাসান তারেক হাওলাদার, বিশেষ অতিথি, মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, বিশেষ অতিথি, অলিউল্লাহ ফয়েজ , বিশেষ অতিথি মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















