Dhaka 1:53 pm, Sunday, 28 June 2026

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

আগামী মাসে বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। শারজাহতে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে দুই দলের জন্য এটাই হতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি- প্রথম ওয়ানডে : ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে : ২০ অক্টোবর তৃতীয় ওয়ানডে : ২৩ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি : ২৭ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি : ১ নভেম্বর

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রকাশঃ 12:00:59 pm, Tuesday, 16 September 2025