রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ওয়ার্ল্ড জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র সমাবেশ গতকাল ২৬ আগস্ট বিকেলে নারিকেলি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, ঘাটভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ আল-আমিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওহাব জিহাদী। ইউনিট সভাপতি মোঃ আবুল হোসেন মোড়লের সভাপতিত্বে ও হাফেজ নিজাম মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন, ইউনিয়ন বায়তুল সম্পাদক মোশারফ মুন্সী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুমান হাওলাদার।
উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, ওহিদুল হাওলাদার, কুদ্দুস হাওলাদার, আসাদুজ্জামান,
আলী আকবর, আলমগীর হোসেন, শিবির নেতা তানিমুন ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 















