Dhaka 3:04 pm, Friday, 17 April 2026

খুলনায় পানখালী নদীতে ভেসে উঠলো নিখোঁজ আকাশের লাশ

খুলনা জেলখানা ঘাটে ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া তিন যাত্রীর একজন আকাশের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পানখালী নদীর বুকে তার লাশ ভেসে ওঠে।

গেল ২২ আগস্ট রাত সোয়া ১১টার দিকে জেলখানা ঘাট থেকে ছাড়ানো একটি যাত্রীবাহী ট্রলার ও সেনেরবাজার থেকে আসা ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারের ১০ জন যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠলেও নারী-শিশুসহ ৩ জন নিখোঁজ ছিলেন।

খুলনা ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ তল্লাশির পর আজ শনিবার সকালে নিখোঁজ আকাশের লাশ ভেসে ওঠে। বাকী দু’জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

খুলনায় পানখালী নদীতে ভেসে উঠলো নিখোঁজ আকাশের লাশ

প্রকাশঃ 09:38:59 am, Saturday, 23 August 2025