Dhaka 2:02 pm, Friday, 17 April 2026

মাগুরায় যৌতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাগুরায় যৌতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ও র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল

৩০ জুন ২০২৫ তারিখ রাত ০২১৫ ঘটিকায় র‌্যাব-৬, ও র‌্যাব -৪ এর যৌথ আভিযানিকদল ডিএমপি ঢাকা এর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকা হতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ শামীম শেখ (৩২), পিতা- মোঃ মিরাজ শেখ, সাং- শিবরামপুর, থানা-মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামি পরস্পর স্বামী-স্ত্রী। বিবাহের পর হতে গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতন করে । এরই ধারাবাহিকতায় ২৫ জুন ২০২৫ তারিখ দুপুর অনুমান ২ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে যৌতুকের জন্য মারপিট করে এবং তার হাতে থাকা লাঠি দ্বারা ভিকটিমের শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে একই তারিখ ২ঃ৫৫ ঘটিকার সময় মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

মাগুরায় যৌতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশঃ 09:35:09 am, Monday, 30 June 2025