Dhaka 3:12 pm, Sunday, 28 June 2026

রূপসা সেতু এর টোল প্লাজায় ফেন্সিডিলসহ গ্রফতার ১

খুলনা জেলার রুপসা থানা এলাকা হতে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

এরই ধারাবাহিকতায় ১৯ জুন ২০২৫ তারিখ গভীর রাতে র‌্যাব -৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ জন ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি আনুমানিক রাত ১:২০ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজ (রুপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়িটি রাস্তার পাশে থামানোর সাথে সাথে ০১ জন যাত্রী ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১। মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, সাং-ধুলিয়া, থানা- সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

রূপসা সেতু এর টোল প্লাজায় ফেন্সিডিলসহ গ্রফতার ১

প্রকাশঃ 11:53:08 am, Thursday, 19 June 2025