আজ রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে খুলনা শহরের চানমারী বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী দল আশিক গ্রুপের অবৈধ অস্ত্রধারী ০৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
অভিযানে ০১টি বিদেশী রিভলবার, ০২টি অ্যামিউনিশন এবং ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে খুলনা শহরের বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন নাশকতার অভিযোগে বেশ কিছু মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 



















