Dhaka 11:00 pm, Sunday, 28 June 2026

ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পায়ের যত্ন ও পিআরপি থেরাপির ভূমিকা

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে পায়ের স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। ফলে পায়ে সংবেদনশীলতা কমে যায়, রক্ত চলাচল ব্যাহত হয় এবং ছোটখাটো কাটা-ছেঁড়া দ্রুত সংক্রমিত হয়ে জটিল ক্ষতে রূপ নিতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের নিয়মিত পায়ের যত্ন নেওয়া আবশ্যক।

পায়ের যত্নে করণীয়—

১. প্রতিদিন পা পরীক্ষা করুন: কোনো কাটা, ফোসকা, লালভাব বা ফোলা অংশ আছে কি না, তা ভালো আলোয় দেখুন। আয়না ব্যবহার করেও পায়ের তলা পরীক্ষা করতে পারেন।

২. পরিষ্কার ও ময়েশ্চারাইজ রাখুন: হালকা গরম পানি ও মৃদু সাবান দিয়ে পা ধুয়ে নিন। শুকনো তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ময়েশ্চারাইজিং ক্রিম লাগান (তবে আঙুলের ফাঁকে নয়)।

৩. নখের যত্ন নিন: নখ সোজা করে কাটুন, তবে ধারালো বস্তু দিয়ে মোটা চামড়া কাটবেন না।

৪. সঠিক জুতা ব্যবহার করুন: নরম, আরামদায়ক ও ফিট জুতা পরুন। খালি পায়ে হাঁটবেন না।

৫. ধূমপান ত্যাগ করুন: ধূমপান রক্তনালি সংকুচিত করে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। তাই ধূমপান ত্যাগ করুন।

ক্ষত নিরাময়ে পিআরপি থেরাপির ভূমিকা: পিআরপি (প্লাটিলেট-রিচ প্লাজমা) একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা ডায়াবেটিক আক্রান্ত রোগীর পায়ের ক্ষত নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। এটি রোগীর নিজের রক্ত থেকে প্রস্তুত করা হয়। রক্তকে সেন্ট্রিফিউজ করে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে ক্ষতস্থানে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।

কীভাবে কাজ করে: পিআরপিতে থাকা গ্রোথ ফ্যাক্টর ক্ষতস্থানের কোষগুলোকে দ্রুত ক্ষত পূরণ করতে উদ্দীপিত করে। এটি নতুন টিস্যু গঠন, রক্তনালি তৈরি এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। ডায়াবেটিস ক্ষতের মতো দীর্ঘস্থায়ী সমস্যায় পিআরপি প্রাকৃতিকভাবে নিরাময় ত্বরান্বিত করে।

সুবিধা: পিআরপি থেরাপি সার্জারি ছাড়াই একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটি দ্রুত ক্ষত পূরণ এবং ব্যথা কমাতে সাহায্য করে। রোগীর নিজের রক্ত ব্যবহার হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়।

সর্বোপরি ডায়াবেটিকজনিত পায়ের সমস্যা এড়াতে রক্তে সুগার নিয়ন্ত্রণ ও সঠিক যত্ন নিন। কোনো ক্ষত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পিআরপি থেরাপির মতো আধুনিক চিকিৎসা সময়মতো নিলে জটিলতা এড়ানো সম্ভব। ডায়াবেটিক রোগীরা পায়ের যত্নে অবহেলা করবেন না। ছোট সমস্যাও বড় বিপদ ডেকে আনতে পারে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পায়ের যত্ন ও পিআরপি থেরাপির ভূমিকা

প্রকাশঃ 03:18:04 am, Wednesday, 23 April 2025