Dhaka 10:02 pm, Sunday, 28 June 2026

ভাইবোনকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইবোনকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃতদণ্ডপ্রাপ্ত আসামি তরিকুল ইসলাম (৪২) নগরীর কাদিরগঞ্জ এলাকার আফসার আলীর ছেলে। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোহাম্মদ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার বোন আক্তার জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করে। তরিকুল পরে বাড়ির অন্যান্য ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে ভাবিসহ চারজনকে আহত করে।

এপিপি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি পুলিশ জানালে তরিকুলকে রাতেই গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার। পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামি তরিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে আজ আদালত চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দিয়েছেন।

শামীম আহমেদ বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

ভাইবোনকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রকাশঃ 10:20:52 am, Tuesday, 22 April 2025