সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় র্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০২৫ রাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি ১। মিজানুর রহমান খোকন (৫০), পিতা-মৃত আঃ সোবাহান,সাং-তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, আসামিরা ভিকটিমের প্রতিবেশী। ১৯ এপ্রিল ২০২৫ খ্রি: রাত ০৮.০০ ঘটিকায় ভিকটিম খাবার কিনে ফেরার পথে ০১ নং আসামি ভিকটিমকে তার বাবা ডাকছে বলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা অপর ০২ আসামি সহ ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এবং মামলা রুজু হবার ০৬ ঘণ্টার ভিতরে এজাহারনামীয় প্রধান আসামিকে বটিয়াঘাটা থেকে গ্রেফতার করে।
দেশের তথ্য ডেস্ক 



















