বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় শহরের নাগেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে প্রথমে রাজিয়া বেগমকে মারধর করেন তার স্বামী। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরিফিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।##
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি তাং-২৮-০৬-২০২৬
০১৭৩৫৩০০১৪৬
দেশের তথ্য ডেস্ক 


















