তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ
আজ ২৮ জুন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্ত্বরে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, এসএপিপিও মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক রাজু চৌধুরী ও সদস্য সচিব মোঃ সাবু মোল্যা। অনুষ্ঠানে এছাড়া অন্যান্য অফিসার ও কৃষকরা উপস্থিত ছিলেন। এ দিনে ৩শত কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
দেশের তথ্য ডেস্ক 


















