তেরখাদা (খুলনা) আজ ২৮ জুন সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ দিনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সকল বাচ্চাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ” ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১মাস বয়স পর্যন্ত নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এ-প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ভিটামিন “এ” এর মাধ্যমে রাত কানা রোগ প্রতিরোধ এবং হাম আক্রান্ত শিশুর হ্রাস করা। এছাড়া দীর্ঘ মেয়াদি ডায়রিয়া ও অপুষ্টি প্রতিরোধে সহায়তা, মা ও শিশুর গর্ভকালীন এবং শৈশব কালীন পুষ্টি বার্তা প্রচার করা এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া মল্লিক পাপড়ি। এছাড়া অন্যান্য মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, এ দিনে তেরখাদার ৬ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে মোট ২০ হাজার ৪শত শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 


















