Dhaka 1:07 am, Monday, 29 June 2026

অল্প সময়ে বড়লোক হতে পর্ণ ভিডিও তৈরি, পাঁচ বন্ধু র‍্যাবের হাতে আটক

ভোলা প্রতিনিধি
ভোলায় টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, বরিশাল। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে সাইবার ব্ল্যাকমেল ও অশ্লীল কনটেন্ট বাণিজ্যের অভিযোগ উঠে আসছিল। বিষয়টি নজরে আসার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পায়। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত। তারা মূলত টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট সরবরাহ করত। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন পরিচিতজনের কাছ থেকে ছবি বা ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতার জেরে গোপন তথ্য ফাঁস করে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে তারা এই অবৈধ কার্যক্রম পরিচালনা করত। পরবর্তীতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) ও মো. হাসিব (২৩) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে র‌্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংস্থাটি জানিয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

অল্প সময়ে বড়লোক হতে পর্ণ ভিডিও তৈরি, পাঁচ বন্ধু র‍্যাবের হাতে আটক

প্রকাশঃ 01:40:45 pm, Tuesday, 28 April 2026