Dhaka 2:23 pm, Sunday, 28 June 2026

এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা

দেশের তথ্য ডেস্ক
খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে আগামীকাল থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২৪টি কেন্দ্রে এ বছর এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন নিম্মলিখিত আদেশ বলবৎ থাকবে।

কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিম্নোক্ত তথ্য জানানো হয়।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুদিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। কেন্দ্রের আশেপাশে দুইশ’ গজের মধ্যে ফটোকপিয়ার মেশিন বন্ধ রাখতে হবে।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা

প্রকাশঃ 02:14:02 pm, Sunday, 19 April 2026