Dhaka 10:39 pm, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় র‍্যাবের অভিযান: ৪০৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আঃ সামাদ ও আনিসুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে অবৈধ মাদক ৪০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন: ১. আঃ সামাদ (৪১), পিতা- মৃত জেহের আলী। ২. মোঃ আনিসুর রহমান (৪০), পিতা- মৃত সোনা মোড়ল, উভয়ই সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১

সাতক্ষীরায় র‍্যাবের অভিযান: ৪০৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ 11:55:52 am, Sunday, 19 April 2026