Dhaka 2:23 pm, Sunday, 28 June 2026

বিএনএসবি চক্ষু হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

খুলনা বিএনএসবি (চক্ষু) হাসপাতালের ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় খুলনার শিরোমণি বাদামতলা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।বিএনএসবি চক্ষু হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন; ২২ এপ্রিলের মধ্যে সমাধানের আল্টিমেটাম

খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের ট্রাস্টি বোর্ডে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম চলে আসছে, যা হাসপাতালের সেবামূলক কার্যক্রমকে ব্যাহত করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে এই সংকটের সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত সড়ক অচল করে দেওয়া হবে।

আন্দোলন ও প্রশাসনিক অস্থিরতার মাঝে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে স্থানীয় সংসদ সদস্য আলী আজগার নবীর নির্দেশনায় একটি তদারকি কাঠামো গঠন করা হয়েছে। মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মীর কায়সেদ আলী এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানকে হাসপাতালের সার্বিক পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া, পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নজরুল ইসলামকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মহানগর বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, মোল্লা সোহাগ হোসেন, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শেখ আব্দুস সালামসহ থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

বিএনএসবি চক্ষু হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ 11:50:40 am, Sunday, 19 April 2026