চিতলমারী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় মনোনয় প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০ টায় সাক্ষাতকারে অংশগ্রহণ করেণ খুলনা-বাগেরহাট সংরক্ষিত নারী আসেনের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের নিকট সাক্ষাতকার প্রদান করেন। সাক্ষাতকার শেষে এক প্রশ্নের জবাবে রুনা গাজী বলেন, দীর্ঘ দুই দশক ধরে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সরাসরি নেতৃত্ব দেওয়াসহ সক্রিয় অংশ গ্রহণ করেন। একই সাথে তিনি ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগ আমলে বিপুল ভোটে চিতলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। একই সাথে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারনে একাধিক বার তাকে কারাবরণসহ মামলা- হামলার শিকার হতে হয়েছে। দল যদি ত্যাগী, যোগ্য ও দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করে তবে তিনি মনোয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেণ।
দেশের তথ্য ডেস্ক 



















