দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে দন্ড প্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের দিক নির্দেশনায় এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী শহিদ গাজীর পুত্র হাসান গাজী ও সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র রাশেদ হাওলাদার। এরা দুজনই আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী। হাসান গাজীকে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং রাশেদ হাওলাদারকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডিত হওয়ার পরও আসামীরা পলাতক ছিল। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানা সব ধরণের অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 

















