Dhaka 12:25 pm, Friday, 17 April 2026

নববর্ষ ঘিরে ব্যস্ত দিঘলিয়ার পালপাড়ার মৃৎশিল্পীরা

দিঘলিয়া প্রতিনিধিঃ

নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খুলনার দিঘলিয়া উপজেলা-এর পালপাড়ার কুমার ও মৃৎশিল্পীরা। বছরের এই সময়টিতে তাদের তৈরি মাটির তৈরি নানান সামগ্রী দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চাহিদা পেয়ে থাকে। স্থানীয় মৃৎশিল্পীরা জানান, নববর্ষ উপলক্ষে খুলনা ছাড়াও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার মেলায় তাদের তৈরি মাটির পণ্য বিপণনের জন্য পাঠানো হয়। ফলে এ সময় তাদের কর্মব্যস্ততা অনেক বেড়ে যায়। বংশপরম্পরায় চলে আসা এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও টিকে আছে দিঘলিয়ার পালপাড়ায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো এই পেশার সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করে আসছে। আধুনিকতার ছোঁয়া থাকলেও তারা এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতেই মাটির বিভিন্ন পণ্য তৈরি করছেন। স্থানীয়রা মনে করেন, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও বিকশিত হবে এবং দেশের বাইরে পর্যন্ত এর বাজার সম্প্রসারণ সম্ভব হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

নববর্ষ ঘিরে ব্যস্ত দিঘলিয়ার পালপাড়ার মৃৎশিল্পীরা

প্রকাশঃ 05:33:15 am, Monday, 13 April 2026