বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় হামের প্রাদুর্ভাব দেখ দিয়েছে । মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ গত ১২ দিনে মোট ৩২ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে বর্তমানে ৬ জন রোগী ভর্তি রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় ফিরে গেছেন।
ভর্তি রোগির স্বজনরা জানান, প্রথমে জ্বরের দেখা দিলে হসপিটালে আসলে কেউ ৫ দিন বা ৭ দিন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ শাহিন জানান, ভর্তি রোগীদের মধ্যে যাদের বিশেষ পর্যবেক্ষণের প্রয়োজন, তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে নিবিড়ভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেখানে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া রোগীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















